বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ছেলের সঙ্গে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন এক মা। শিক্ষার কোনো বয়স নেই—এই বার্তাই যেন নতুন করে তুলে ধরেছেন ফুলঝুড়ি বেগম।

চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তার ছেলে মনিরুল ইসলাম। তারা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জানা যায়, পারিবারিক নানা প্রতিকূলতার কারণে সপ্তম শ্রেণিতে থাকতেই ১৯৯৭ সালে ফুলঝুড়ি বেগমের বিয়ে হয়। এরপর দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকলেও শিক্ষার প্রতি তার আগ্রহ কখনো কমেনি। ছেলের পড়াশোনার অনুপ্রেরণায় আবারও বই হাতে তুলে নেন তিনি।

ফুলঝুড়ি বেগম বলেন, ‘সংসারের নানা কারণে সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তবে পড়াশোনার ইচ্ছাটা সব সময় ছিল। পরে ছেলের সঙ্গে আবার ভর্তি হই। ছেলের পাশে বসে পড়তে পড়তেই সাহস পেয়েছি। এখন একসঙ্গে পরীক্ষা দিতে পারছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি বুঝতে পেরেছি, পড়াশোনার জন্য বয়স কোনো বাধা নয়।’

ছেলে মনিরুল ইসলামও মায়ের এ উদ্যোগে গর্বিত। সে বলে, ‘মা শুধু মা নন, তিনি আমার সহপাঠীও। আমরা একসঙ্গে পড়েছি, এখন একসঙ্গে পরীক্ষা দিচ্ছি। এটা আমার জন্য অনেক গর্বের।’

ফুলঝুড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম বলেন, ‘ভ্যান চালানোর পাশাপাশি গরু-ছাগল পালন করে সংসার চালাই। বড় মেয়েকে নার্সিং পড়িয়েছি, সে এখন ঢাকার একটি ক্লিনিকে চাকরি করছে। এ বছর স্ত্রী ও ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাহানুর ইসলাম বলেন, ‘শিক্ষা গ্রহণে বয়স নয়, ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় বিষয়—ফুলঝুড়ি বেগম সেটিই প্রমাণ করেছেন। মা-ছেলের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন বলেন, ‘এটি শুধু লালপুর নয়, সারা দেশের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ। বয়স কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনায় সহযোগিতা করা হবে।’

জে.এস/

নাটোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250