সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

সংরক্ষিত আসনের ভোট ১৪ই মার্চ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১৪ই মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

আরো পড়ুন: সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ই ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯শে ও ২০শে ফেব্রুয়ারি। আপিল করা যাবে ২২শে ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪শে ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫শে ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭শে ফেব্রুয়ারি ।  

এইচআ/ আই. কে. জে/  


ভোট সিইসি সংরক্ষিত আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250