শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজে ফেরার লড়াইয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে একাই লড়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতির একার লড়াইয়ের ম্যাচটিতে ভারত জেতে ৪৪ রানে। একই মাঠে আজ সিরিজে ফেরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত দুই দলই তাদের একাদশে মঙ্গলবার (৩০শে এপ্রিল) একটি করে পরিবর্তন এনেছে। স্বর্ণা আকতারের জায়গায় এসেছেন অলরাউন্ডার রিতু মনি। জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের সহ অধিনায়ক বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। জ্যোতি, সোবহানার পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। বোলিং আক্রমণে সুলতানা খাতুনের সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।

ভারতীয় দলে ইয়াসতিকা ভাটিয়ার জায়গায় একাদশে এসেছেন দয়ালান হেমন্ত। সফরকারীদের সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই পেসার রয়েছেন।

আরও পড়ুন: পেনাল্টি ছাড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

বাংলাদেশের একাদশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা

ভারতের একাদশ

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দয়ালান হেমন্ত, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব

এসকে/ 

সিরিজ ব্যাটিংয়ে বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250