শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

যবিপ্রবি খুলছে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও আবাসিক হলগুলো আজ রোববার (১১ই আগস্ট) থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রোভস্টবৃন্দ ও প্রক্টরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

শনিবার (১০ই আগস্ট) দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৩তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোর্ডের সকল সদস্য এতে ভার্চুয়ালি অংশ নেন।

আরো পড়ুন : পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

এর আগে (শুক্রবার ৯ই আগস্ট) বেলা ১১টায় যবিপ্রবির কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর এবং পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) সমন্বয়ে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

রিজেন্ট সভার শুরুতেই সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এস/কেবি


যবিপ্রবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250