মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সমর্থন চান স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকাকেরক্ষাকবচ হিসেবে কাজ করারঅনুরোধ জানাতে বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এটিই ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে মনে করছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমেরিকা সফরের পর স্টারমার বুধবার (২৬শে ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনে পৌঁছান। এমন এক সময় তিনি দেশটিতে গেলেন, যখন আমেরিকা ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ-আলোচনা যদি সফলভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারে, তবে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপের। আর  সংক্রান্ত প্রস্তাবে সামনে থেকে কাজ করছে যুক্তরাজ্য ফ্রান্স।

হা.শা./কেবি

ব্রিটিশ প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250