রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হচ্ছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগামাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে। এবার মালয়েশিয়াও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। খবর এপির।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এপিকে বলেন, সাইবার বুলিং, প্রতারণা ও যৌন হয়রানির মতো ক্ষতিকর বিষয় থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ফাদজিল বলেন, এ ক্ষেত্রে সরকার অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের গৃহীত পদ্ধতি অনুসরণ করবে। বয়স যাচাই করতে পরিচয়পত্র কিংবা পাসপোর্টের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে যাচাই করা হবে।

ফাহমি ফাদজিল আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং অভিভাবক—সবাই নিজের দায়িত্ব পালন করলে আমরা নিশ্চিত যে মালয়েশিয়ার ইন্টারনেট শুধু দ্রুত, বিস্তৃত এবং সাশ্রয়ীই হবে না, বরং শিশু ও পরিবারের জন্য নিরাপদ হবে।’

অন্তত ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এমন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে আগামী জানুয়ারি থেকে লাইসেন্সের আওতায় আনতে যাচ্ছে মালয়েশিয়া। এটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারি নজরদারি আরও কঠোর করার বৃহত্তর উদ্যোগের অংশ। লাইসেন্সধারী প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাই, কনটেন্ট নিরাপত্তাব্যবস্থা এবং স্বচ্ছতা নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের আইন করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। আগামী ১০ই ডিসেম্বর থেকে এ আইন কার্যকর হবে। আইন লঙ্ঘন করলে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব, রেডিট ও লাইভস্ট্রিমিং সেবা কিককে সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।

ডেনমার্ক সরকারও ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা করছে। চলতি মাসের শুরুতে তারা এ ঘোষণা দেয়।

ইউরোপের আরেকটি দেশ নরওয়েও ১৫ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের একটি খসড়া আইন নিয়ে কাজ করছে।

জে.এস/

মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250