সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও; যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এবার এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস।

মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়।

আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব-তামিম, কী বলছে বিসিবি?

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে রোববার (১২ই জানুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

এস/ আই.কে.জে/ 


ভিনিসিয়ুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250