শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন : কারিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘দ্য ক্রু’ সিনেমায় প্রথমবারের মতো অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবুকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। যে কারণে শুরু থেকেই এই তিন তারকাকে ঘিরে বেশ কৌতূহল রয়েছে। আগামী ২২শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে আগামী ২৯শে মার্চ নির্ধারণ করেছেন নির্মাতা। নতুন তারিখের সঙ্গে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেপ্রেমীদের।

আরো পড়ুন: বুবলীকে আমি চিনি না, বললেন অপু বিশ্বাস

কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে দ্য ক্রু সিনেমার টিজার পোস্ট করে  লিখেছেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রু মার্চে মুক্তি পাচ্ছে।’ টিজারে প্রথম একে একে দেখা যায় তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে পুরুষ কণ্ঠ শোনা যায়।

যিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন। যাতে আপনাদের হৃদয় বাইরে না বেরিয়ে আসে।’

এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। তবে তারা মুখ লুকালেও নতুন মুক্তির তারিখ পেয়ে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা।

এসি/ আই. কে. জে/ 


পপকর্ন কারিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250