বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

বুবলীকে আমি চিনি না, বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই ঢাকাই ছবির দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে চলছে বিষোদগার। এর মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। শুধু সমালোচনাই নয়, বুবলীর পক্ষ নিয়ে রীতিমতো অপুকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’সহ আরও নানান নামে সম্বোধন করেন তিনি। এবার সেই মন্তব্যের করা জবাব দিলেন অপু।

মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার। পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা গেলেও, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বাক্যে অপু বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।

আরো পড়ুন: বাংলার জেমস বন্ড অনন্ত জলিল!

বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। তাই এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল—সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।

এদিকে বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন। বলা যায়, অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও মিমির কথাগুলোকে মানতে পারছেন না তারা।

এসি/ আই.কে.জে/  


বুবলী অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250