রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

এবার প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

এবার  প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন লি সি জাং নামের এক যুবক। নাটোরের মেয়ে ফাতেমার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

প্রায় ছয় মাস আগে নাটোরের ফাতেমা খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক।

গত বৃহস্পতিবার (২০শে জুন) সেই যুবক নাটোরে এসে মুসলিম রীতিতে করেছেন বিয়ে। বিয়ের আগে গ্রহণ করেন ইসলাম ধর্ম। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ফাতেমা নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ও নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে আসেন চীনা যুবক লি সি জাং। এরপর বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে বিয়ে করেন ফাতেমাকে। এ সময় নিজের নাম পরিবর্তন করে রাখেন আলী।

ফাতেমা খাতুন বলেন, আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

নিজেকে চিকিৎসক দাবি করে লি সি জাং ওরফে আলী বলেন, আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।

ফাতেমার বাবা আবু তাহের বলেন, আমার মেয়ে বিদেশি পুরুষকে বিয়ের আগ্রহ প্রকাশ করায় স্থানীয়ভাবে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হয়নি। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছে, তাই বৃহস্পতিবার ধর্মীয় বিধানে বিয়ে পড়ানো হয়েছে।

প্রসঙ্গত, লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।

ওআ/

প্রেম বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250