শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল

দাম্পত্য জীবন সুন্দর-দীর্ঘ করতে মেয়েকে যে উপদেশ দেন শর্মিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

সোহা আলী খান ও শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খান। বয়সে ছোট কুণাল খেমুকে পরিবারের মতে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবনের দশ বছর পার করলেন তারা। বিয়ের ঠিক আগে স্বামীর মনের বিশেষ একটি দিক খেয়াল রাখতে সোহাকে বিশেষ উপদেশ দেন মা শর্মিলা ঠাকুর।

সম্প্রতি অভিনেত্রী সোহা জানান, বিয়ের আগে মা শর্মিলা ঠাকুর তাকে পুরুষ মানুষের মন বুঝে চলার উপদেশ দিয়েছিলেন। সম্পর্ক সুন্দর ও দীর্ঘ করতে এই পরামর্শ দেন তার মা। খবর আনন্দবাজার পত্রিকার।

শর্মিলা মেয়েকে বিয়ের আগে বলেন, ‘পুরুষ মানুষের অহংবোধ থাকে, সেটা তার স্ত্রীকে বুঝে চলতে হয়। নারীর আবেগের গুরুত্বও দিতে হয় পুরুষকে।’

সোহা জানান, তার মা সৎ উদ্দেশ্য নিয়েই এই উপদেশ দেন। মায়ের দেওয়া সেই পরামর্শ মেনে চলেন সোহা। পরবর্তী কালে বন্ধু নেহা ধুপিয়ার বিয়ে সময়ও তাকে এই এক পরামর্শই দিয়েছিলেন সোহা।

শর্মিলা ঠাকুর তখন অভিনয় জীবনের মধ্যগগনে। ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে সাড়া ফেলেছিলেন তিনি। খ্যাতি ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। পরের বছরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খানকে বিয়ে করেন!

সেই সময় বলিউডে একটা গুঞ্জন ছিল, নিজের হাতে নিজের পেশাজীবন শেষ করলেন শর্মিলা! বাস্তবে তেমন কিছুই হয়নি। সংসার জীবন নিয়েও ছিল না কোনো ঝামেলা। তাদের সফল দাম্পত্য জীবন নিয়ে গর্বিত ছেলে-মেয়েরা।

জে.এস/

বলিউড শর্মিলা ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250