মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়াকে গান শোনানোর আক্ষেপটা রয়ে গেল ‘পাগল মন’ গায়িকার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

৮০ বছর বয়সে মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন শোকের বইয়ে পরিণত হয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সব শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।’

খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেছেন দিলরুবা খান। তিনি লিখেছেন, ‘তার জীবনের অনেক স্মৃতির সঙ্গে খালেদা জিয়া জড়িয়ে আছেন, যার একটি আক্ষেপ আজীবন থেকে যাবে। ২০০৩ সালের ২৭শে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাত থেকে তিনি গ্রহণ করেছিলেন জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। সেই মুহূর্তটিকে নিজের জীবনের এক অনন্য গৌরব হিসেবে উল্লেখ করেন দিলরুবা খান।

পোস্টে দিলরুবা খান আরও স্মরণ করেন, ‘সেদিন খালেদা জিয়া স্নেহভরে তাকে বলেছিলেন, সময় করে তার কাছ থেকে ‘পাগল মন’ ও ‘রেললাইন বহে সমান্তরাল’—এই দুটি গান শুনবেন। তবে সেই গান দুটি তাকে আর শোনাতে না পারার আক্ষেপ আজও বয়ে বেড়াচ্ছেন বলে জানান এই শিল্পী।

খালেদা জিয়াকে স্মরণ করে দিলরুবা খান আরও লিখেছেন, ‘চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন। একই সঙ্গে একজন মানবিক মানুষ হিসেবে অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।’

সবশেষে ‘পাগল মন’, ‘রেললাইন বহে সমান্তরাল’, ‘ভ্রমর কইয়ো গিয়া’র মতো মাইলফলক ছোঁয়া গানের এই শিল্পী লেখেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।

জে.এস/

দিলরুবা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250