মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

চমক দেখিয়ে স্বরূপে ফিরলেন চঞ্চল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

‘উৎসব’ সিনেমায় চঞ্চলের লুক। ছবি: সংগৃহীত

গত বছরের ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ থাকা ও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরালসহ বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর জেরে শোবিজে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছিলেন। তার নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না। আগে শেষ করা কাজের মুক্তির সময়েও প্রচারে নিজেকে আড়াল করে রেখেছিলেন।

অবশেষে আড়াল ভেঙে স্বরূপে ফিরেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার প্রচারে প্রথমদিন থেকেই ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন, সিনেমা নিয়ে কথা বলছেন সবার সঙ্গে। আবারও ভক্তদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী।

বছর দুয়েক আগে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন চঞ্চল। সিনেমাটি নিজের কাছে বিশেষ বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে গত বছরের আগস্টে পদাতিক যখন পশ্চিমবঙ্গে মুক্তি পায়, তখন নিজে উপস্থিত থাকতে পারেননি। গত জানুয়ারির শুরুর দিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদাতিক প্রদর্শিত হলেও চঞ্চল ছিলেন অনুপস্থিত। অনেকেই ভেবেছিলেন, সিনেমার তিন প্রদর্শনীর একটিতে পাওয়া যাবে তাকে। কিন্তু তা ঘটেনি।

যদিও পরে জানা যায়, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদাতিকের প্রদর্শনীতে আমন্ত্রণই জানানো হয়নি তাকে! এরপর ওই মাসে ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ফেউ’-এর প্রচারেও দেখা মেলেনি তার। কয়েকটি প্রমোশনাল ভিডিওতে অংশ নেওয়া পর্যন্তই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন।

গত মে মাসে যখন চঞ্চল চৌধুরীসহ ১৪ শিল্পীকে আসামি করে মামলা করা হয়, তখন অনেকেই তার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়েছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’। এ সিনেমার সংবাদ সম্মেলন থেকে শুরু, এরপর মুক্তির প্রথম দিন থেকে বিভিন্ন হলে ঘুরছেন চঞ্চল। সিনেমা নিয়ে কথা বলছেন দর্শকের সঙ্গে, সময় দিচ্ছেন সংবাদমাধ্যমকে।

চঞ্চল চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250