মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

মির্জা ফখরুলের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ রোববার (২৬শে জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার ৭৮তম জন্মদিনে দলের সিনিয়র এবং তরুণ নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

ষাটের দশকে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য ছিলেন তিনি। এরপর সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে মূলধারার রাজনীতিতে আসেন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর প্রথমে কৃষি এবং পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর প্রথমে তিনি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর ২০১৬ সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

মির্জা ফখরুলের দুই মেয়ে রয়েছেন। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত রয়েছেন। ছোট মেয়ে মির্জা শাফারুহ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

আই.কে.জে/      


মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250