সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

চোখ দিয়ে পানি পড়ছে? করতে পারেন এই ৫ ব্যায়াম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর ব্যাপক চাপ পড়ে। তা ছাড়া দীর্ঘক্ষণ মোবাইল, ট্যাব ব্যবহারের কারণেও চোখের শক্তি বেশি ক্ষয় হয়। চোখ থেকে পানি পড়ে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচতে করতে পারেন এই ৫ ব্যায়াম।

শরীর সুস্থ রাখতে আমরা যেমন নানা যত্ন নিই, ঠেক তেমনি চোখের সুরক্ষায় আমাদের যত্ন নেওয়া প্রয়োজন। চোখ ভালো রাখতে কাজের ফাঁকেই একে বিশ্রাম দিতে হবে। চোখ ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করতে হবে। দৃষ্টিশক্তি ভালো রাখতে, চোখ ব্যথা, অনবরত পানি পড়ার মতো সমস্যা মেটাতে কয়েকটি শরীরচর্চা ও যোগাসন করতে হবে।

১. হাতের তালুর ব্যবহার: দুই হাতের তালু কিছুক্ষণ ঘষে গরম করে নিন। ঘর্ষণের ফলে হাতের তালুতে তাপ উৎপন্ন হয়। এ বার হাত দুটি চোখ বন্ধ করে চোখের উপরে রাখুন। চাপ দেবেন না। হালকা হাতে তাপ দিন চোখে। ১০ থেকে ১৫ বার একটানা এটি করুন। কাজের ফাঁকেও করে ফেলতে পারেন এই সহজ ব্যায়াম, চোখের আরাম হবে।

আরো পড়ুন : ব্যথা কমাবে গান ও ছবি

২. চোখ ঘোরানো: গোল করে মণি ঘোরানোও চোখ ভালো রাখার জন্য বেশ কার্যকর একটি ব্যায়াম। ঘড়ির কাঁটার অভিমুখে ও ঘড়ির কাঁটার বিপরীতে ১০ বার করে মণি ঘোরান। তার পর চোখ বন্ধ রাখুন মিনিট খানেক। দিনে দুবার করে এই ব্যায়ামটি করার চেষ্টা করুন। চোখের পেশির শক্তি বাড়াতে এই অভ্যাস ভীষণ উপযোগী।

৩. ঘন ঘন চোখের পাতা ফেলা: প্রতি ৩-৪ সেকেন্ডের মধ্যে দশবার চোখের পাতা ফেলার অভ্যাস, চোখের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে এক ভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝেমাঝে চোখের জন্য এই চর্চাটি করে নেওয়া ভালো। টানা এক মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলে দেখুন, চোখের সমস্যা থেকে রেহাই পাবেন।

৪. এ দিক-ও দিক তাকানো: এক জায়গায় স্থির হয়ে বসে প্রথমে সোজাসুজি তাকান। এ বার বাঁ পাশে ও ডান পাশে সমান দূরত্বের কোনো বস্তুর দিকে বারে বারে তাকান। মিনিট খানেক করুন। কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে আবার করুন। চোখের পেশি সঞ্চালন ভাল রাখতে এই চর্চা ভীষণ উপকারী।

৫. বালাসন: হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এ বার শরীরটা সামনের দিকে বাঁকিয়ে বুক ঊরুতে ঠেকান। মাথা মেঝেতে রাখুন। আর হাত দুটি সামনের দিকে প্রসারিত করে রাখুন। তার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। এই আসন চোখের জন্য উপকারী তো বটেই, তার সঙ্গে মানসিক অবসাদ ও হজমের গোলমালও দূর করতে সহায়ক হয়। এটি স্নায়ুতন্ত্রের জন্যও খুব উপকারী। আসনটি করার সময়ে চোখ বন্ধ রাখুন। চোখের তো বিশ্রামেরও প্রয়োজন হয়।

এস/  আই.কে.জে


ব্যায়াম চোখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250