সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

ব্যথা কমাবে গান ও ছবি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের প্রত্যেকের শরীর এবং মন এক সুতায় গাঁথা। শরীর খারাপ থাকলে তার প্রভাব পড়ে মনে। আর মন খারাপ থাকলেও কিছুই ভালো লাগে না। পুরো শরীর যেন থমকে যেতে চায়। ভালো কিছু আমরা খুব দ্রুত গ্রহণ করি। যেমন ভালো গান, সুন্দর ছবি। এগুলো আমাদের মন ভালো করার সঙ্গে সঙ্গে শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে জানি কিভাবে ব্যথা কমাবে গান-ছবি।

সম্প্রতি মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক লক্ষ্য করেছেন, প্রশান্তির ছবি যন্ত্রণা বা ব্যথা কমিয়ে দিতে পারে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণার প্রধান গবেষক ম্যাথিউ রয় বলেন, আবেগ ব্যথার প্রতিক্রিয়াকে বদলে দিতে পারে।

আরো পড়ুন : ফরমালিন দেওয়া আম চেনার সহজ উপায় 

কারণ ব্যথা ও আবেগের অনুভূতি পরস্পর সম্পর্কযুক্ত। ব্যথার জন্য বৈদ্যুতিক শক ব্যবহার করে বিজ্ঞানীরা মস্তিষ্কের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে, খারাপ অনুভূতির কারণে ব্যথা বেড়ে যায়।  

গবেষকরা বলেন, এতেই প্রমাণিত হয় যে, মানসিক অবস্থা ব্যথাকে নিয়ন্ত্রণ করে। মি. রয় আরও বলেন, ওষুধের বিকল্প হিসেবে প্রশান্তি উদ্দীপক উপাদান, যেমন ছবি অথবা গান ব্যথা উপশমে ব্যবহার করা যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এগুলো কিছু কিছু ক্ষেত্রে বেশ সহজলভ্য ও কার্যকর।

এস/ আই.কে.জে/

গান ছবি ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250