বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দি বিনিমিয় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৫শে জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে ও বরণ করতে রামাল্লায় অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বন্দিদের বহনকারী বহরকে ঘিরে রেখেছেন তারা।

হামাস জানিয়েছে, গাজা থেকে চার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এসব বন্দির তালিকা প্রকাশ করেছে হামাস। তালিকায় দীর্ঘদিন কারাভোগকারী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দিরাও রয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, তালিকাভুক্তদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭৯ জন দীর্ঘ মেয়াদের সাজাপ্রাপ্ত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বয়স্ক বন্দির বয়স ৬৯ এবং সবচেয়ে ছোট বন্দির বয়স ১৫।

ওআ/কেবি

ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250