মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আমেরিকার অভিবাসীদের পাশে শাকিরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে আমেরিকাজুড়ে। ‘নো কিংস’ শিরোনামের এ বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছেন মার্ক রুফালো, জিমি কিমেল, গ্রেসি আব্রামস, কেরি ওয়াশিংটন, নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা। এবার সংগীতশিল্পী শাকিরাও অভিবাসীদের পক্ষ নিয়ে কথা বললেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, ট্রাম্পের অভিবাসী নীতির কারণে আমেরিকার অভিবাসীরা এখন নিরন্তর ভয়ের মুখোমুখি হচ্ছেন, যেটা তাকেও পীড়া দিচ্ছে। শাকিরা নিজেও একজন অভিবাসী। কৈশোরে কলম্বিয়া থেকে আমেরিকার মিয়ামিতে এসে বসবাস শুরু করেছিলেন। 

সে কারণে অভিবাসীদের প্রতি সব সময়ই আন্তরিক তিনি। এ বছরের গ্র্যামি পুরস্কার তিনি উৎসর্গ করেছিলেন আমেরিকার ‘অভিবাসী ভাইবোনদের’, সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকারও করেছিলেন।

আজকে যখন আমেরিকায় অভিবাসীরা মারাত্মক সংকটে, তখন একজন অভিবাসী হিসেবে কী অনুভূতি শাকিরার? বিবিসির এ প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, ‘এর অর্থ হলো ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করা, এটা বেদনাদায়ক।’

অভিবাসীদের প্রতি শাকিরার স্পষ্ট বার্তা, ‘এখন আগের চেয়ে বেশি করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আরও জোরে আওয়াজ তুলতে হবে। স্পষ্ট করে বলতে হবে—একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের সঙ্গে সব সময় মানবিক আচরণ করতে হবে।’

শাকিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250