সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নারী দিবসে জ্যাকুলিনের বাংলা গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও হাজির বাংলা গান নিয়ে। বছর চারেক আগে ‘গেন্দা ফুল’ গানের ভিডিওচিত্রে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। 

এবার ‘আমি কাফি’ শিরোনামে একটি বাংলা গানে কণ্ঠ দিলেন তিনি। শনিবার (৮ই মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ্যে এসেছে এই গানের ভিডিওচিত্র। খবর আনন্দবাজার পত্রিকার।

কয়েক মাস আগে ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের ব্যানারে গানটির বাংলা সংস্করণ তৈরি করেন কলকাতার অমৃতা সেন ও সিজি।  

তাদের পাশাপাশি গানে গলা মিলিয়েছেন এই অভিনেত্রী। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে গানটিতে। জ্যাকুলিনও বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত।

অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গান আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।’

ভিডিওচিত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও রয়েছেন কলকাতার রাজকুমারী কোকো, শতাব্দি দত্ত বণিক, ডিম্পল আচার্য ও অঙ্কিতা সিংহ প্রমুখ।

এইচ.এস/


সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250