শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে ভিসা উন্মুক্ত করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে এ তথ্য জানিয়েছে সে দেশের একটি গণমাধ্যম। এর আগে ২০২৩ সালের ৩১শে অক্টোবর ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে - ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডাক্তার ভিসা, ইঞ্জিনিয়ার্স ভিসা, নার্সদের ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসাসহ সব ধরনের অফিসিয়াল ভিসা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বন্ধের পর ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশেরও বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশি নাগরিকদের আগমন দাঁড়িয়েছে ২৮ হাজার ২০১ জন, যা কয়েক মাসের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি কমেছে।

গত ৩১শে অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে।

আরো পড়ুনগণমাধ্যমকে দেশ ও জনগণের পক্ষে দাঁড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

সে সময় বিবৃতিতে ওমান পুলিশ বলেছিল, কয়েক ধরনের ভিসা নীতিমালা পর্যালোচনা করে ওমানে আগত সকল বিদেশিদের জন্য পর্যটন ও ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তর স্থগিতের ঘোষণা করা হলো। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। গত বছরের ৩১শে অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে বিবৃতিতে বলা হয়।

কেনো ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ওমান পুলিশ বিবৃতিতে উল্লেখ করেনি। তবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানায়, ভিসা ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি অস্থায়ী।

সূত্র: টাইমস অব ওমান

এসি/ আই.কে.জে/


বাংলাদেশ ওমান সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250