বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তিনি নিয়মিত ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে প্রায় ৪১ মিনিট সময় লেগেছে।

তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে বাসভবন ত্যাগ করেন। গুলশান থেকে সচিবালয়ে যাওয়ার পথে চারটি ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলে উঠলে গাড়িটি থামে এবং সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছান।

সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।

রুমন বলেন, ট্রাফিক সিগনালে যখন গাড়ি দাঁড়ায়, তখন পথচারীরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

‘কেউ কেউ গাড়ির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ মোবাইল ফোনে সেলফিও তোলেন,’ বলেন রুমন।

আসন গ্রহণের পর প্রধানমন্ত্রী জানতে চান, কোন কোন মন্ত্রী, সচিব ও কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত আছেন, রুমন যোগ করেন। প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250