বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বরাদ্দের চেয়ে কম খরচে পদ্মা সেতু প্রকল্প সমাপ্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

উত্তাল পদ্মার বুকে বাংলাদেশের গৌরবের প্রতীক পদ্মা সেতু- একটি স্বপ্নের সেতু। ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে রোববার (৩০শে জুন) শেষ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। বরাদ্দকৃত ৩২ হাজার ৬০৭ কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় দেড় হাজার কোটি টাকা কম খরচ হয়েছে।

রোববার (৩০শে জুন) বাঙালির সক্ষমতার স্মরক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী। সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৫ই জুলাই মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৩ হাজার ৬৫৯ কোটির সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে ১৩ হাজার ১৩৩ কোটি, সাশ্রয় ৫২৬ কোটি। অ্যাপ্রোচ রোডে সাশ্রয় ১৮৫ কোটি। তবে নদী শাসনে বেশি লেগেছে প্রায় ১৭১ কোটি ২৭ লাখ টাকা।

২৩ বছর আগে ২০০১ সালের ৪ঠা জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে ২০০৯ সাল থেকে আবার পুরো দমে কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ২০১০ সালের ১১ই এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। পরের বছর ২০১১ সালের ২৮শে এপ্রিল পদ্মার বুকে চলন্ত ফেরিতে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তীতে জাইকা, আইডিবি ও এডিবির সঙ্গে ঋণচুক্তি হয়।

কিন্তু অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। তোলা হয় দুর্নীতির অভিযোগ। বিশ্বব্যাংককে অনূসরণ করে এডিবি ও জাইকা সরে যায়। অনেক নাটকীয়তা, অভিযোগ-পাল্টা অভিযোগ ও টানটান উত্তেজনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাঁধাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণের ঘোষণা দেন। এরপর থেকে নতুন করে আবারও কর্মযজ্ঞ শুরু হয়।

আরো পড়ুন: টোল বাড়াতে সড়ক ও সেতুর খসড়া নীতিমালা চূড়ান্ত

এই স্বপ্নের সেতু নির্মাণের পেছনে ছিলেন বাংলাদেশ, চীন ও ইউরোপের প্রায় ১ হাজার ২০০ প্রকৌশলী এবং ২০ হাজার শ্রমিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় প্রয়োজনীয় সব যন্ত্রাংশ। জার্মানি থেকে হ্যামার, লুক্সেমবার্গ থেকে রেলের স্ট্রিংগার, চীন থেকে ট্রাস ও স্প্যান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা প্রকৌশলীদের পরামর্শক হিসাবেও সহযোগিতা নেয়া হয়। দেশ-বিদেশের প্রযুক্তি, মেধা ও শ্রম কাজে লাগিয়ে ২০২২ সালের ২৫শে জুন পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এখন প্রকল্পের সফল সমাপ্তির পর ৫ই জুলাই মাওয়ায় সুধী সমাবেশ আসছেন প্রধানমন্ত্রী।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সফল সমাপ্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে এসে সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রকল্পের সমাপ্তি ঘোষণা করবেন।

এসি/

পদ্মা সেতু প্রকল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250