মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

পায়জামা পরার দিন আজ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

পায়ের জন্য জামা—পাজামা। উচ্চারণভেদে পায়জামা। ঢিলেঢালা দুই প্রস্থবিশিষ্ট পোশাক। আরামদায়ক ক্যাজুয়াল পরিধেয় হিসেবে অনন্য। নারী-পুরুষ-ছেলে-বুড়ো—সবার কাছেই সমানভাবে সমাদৃত। 

ত্রয়োদশ শতাব্দীতে অটোম্যান আমলে ভারতে এর উদ্ভব। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পৌঁছে যায় ইউরোপে। ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে ওঠে। শুরুতে এটি ছিল ঢিলেঢালা ও হালকা ধরনের। সময়ের পরিক্রমায় এখন অবশ্য আঁটসাঁট পায়জামার ব্যবহারও দেখা যায়। একসময় এই পোশাক ছিল আভিজাত্যের প্রতীক। কেবল বিত্তশালী অভিজাত ব্যক্তিরাই এটি পরিধান করতেন। তবে এখন ধনী-দরিদ্রনির্বিশেষে সবাই ব্যবহার করেন।

আরো পড়ুন : কেমন হবে ঈদের মেকআপ

রাতে ঘুমানোর জন্য পায়জামার চেয়ে স্বস্তিদায়ক পোশাক আর হয় না। প্রথাগত ড্রেস-কোডের বাইরে ফ্যাশনজগতেও এর অবদান অনস্বীকার্য। অনেক বিখ্যাত ব্যক্তির প্রিয় পরিধেয় পায়জামা। ঘরে তো বটেই, জনসম্মুখেও তারা এটি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

মার্কিন মডেল ও অভিনেত্রী গিগি হাদিদ, সংগীতশিল্পী সেলেনা গোমেজ, বার্বাডিয়ান পপশিল্পী রিহানা কিংবা ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার, বেকহ্যাম–পত্নী ভিক্টোরিয়া বেকহ্যামের মতো তারকাদের প্রায়ই পায়জামা পরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।

আজ ৬ই এপ্রিল, পায়জামা দিবস। দিনটি কবে কীভাবে শুরু হয়েছিল জানা যায় না। তবে পায়জামা যাদের প্রিয় পোশাক তারা কিন্তু আজকের দিনটি পালন করতে পারেন। সুযোগ থাকলে পায়জামা পরে কর্মস্থলে যেতে পারেন।

এস/ আই.কে.জে/ 


পায়জামা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250