শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

৫০ হাজার টন গম এলো আর্জেন্টিনা থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

৫০ হাজার ২শ টন গম নিয়ে আর্জেন্টিনা থেকে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

খাদ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

হা.শা./কেবি

গম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250