বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

অতিবৃষ্টিতে শহরে ঢুকেছে ২০০ কুমির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির। হারিকেন বেরিল ও পূর্বের মৌসুমী ঝড় আলবার্তোর কারণে এসব কুমির ঢুকেছে শহরে। 

গত মাসে শহরটিতে আলবার্তোর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে। 

বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুমিরগুলো তাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আল্টামিরার মতো শহরে ঢুকে পড়ে। এই তিনটি শহর থেকে অন্তত ১৬৫টি কুমির শনাক্ত ও ধরা হয়েছে।

আরো পড়ুন: সঙ্গীর খুঁজে কুমিরে ঠাসা খালে রেকর্ড ভাঙা সাঁতার সিংহের

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাঘাট ও ড্রেন যেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল সেখানকার পানি কমে যাচ্ছে। এসব জায়গায় এখন আরও বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে।

মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে।

সূত্র: সিএনএন

এইচআ/ 


বন্যা কুমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250