বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

সঙ্গীর খুঁজে কুমিরে ঠাসা খালে রেকর্ড ভাঙা সাঁতার সিংহের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে রাতের বেলা কুমিরে ঠাসা ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা খাল সাঁতরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে দুই সিংহ। এই দুই সিংহের মধ্যে জ্যাকব নামের একটি সিংহের একটি পা নেই।

বুধবার (১০ই জুলাই) ইকোলোজি অ্যান্ড এভোলেশন নামের একটি জার্নালে এই দুই সিংহের খালে সাঁতার কাটার তথ্যটি প্রকাশ করা হয়েছে।

গবেষকরা বলেছেন কাজিঙ্গা নামের এই খালটি ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা। এখন পর্যন্ত সিংহের সাঁতরে খাল পার হওয়ার যেসব তথ্য রেকর্ড করা হয়েছে এটি সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। আর তাদের ধারণা, সিংহীর সংস্পর্শ পেতে এতটা ঝুঁকি নিয়েছে তারা। এছাড়া মানুষের কাছ থেকে আরও দূরে চলে যেতেও এমনটি করে থাকতে পারে বনের এই দুই রাজা।

আরো পড়ুন: বুলডোজারে চড়ে বিয়ের আসরে বর!

পা-হীন জ্যাকব ১০ বছর ধরে এই ন্যাশনাল পার্কটিতে রয়েছে। এই সময়ের মধ্যে শিকারীদের ফাঁদে পা দিয়ে একটি পা হারিয়েছে সে। জ্যাকবের সঙ্গে থাকা অপর যে সিংহ খালটি অতিক্রম করেছে তার নাম টিবু। জ্যাকব ও টিবু সর্ম্পকে ভাই।

জার্নালে বলা হয়েছে, “এই পার্কে সিংহীদের জন্য লড়াইটা খুবই হিংস্র। সিংহীর সংস্পর্শ পাওয়ার লড়াইয়ে তারা হেরে গেছে। এরপরই তারা খালে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, খালের অপর প্রান্তে থাকা সিংহীর সংস্পর্শ পেতে তারা এমন ঝুঁকি নিয়েছে।”

সূত্র: সিএনএন

এইচআ/  

রেকর্ড সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250