রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

একই ক্লাসে পড়লেও তাদের তখন চেনাজানা ছিল না

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

আফসানা মিমি ও জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও আফসানা মিমি। বলা চলে, কাছাকাছি সময়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তারা। মজার বিষয় হলো, একই স্কুলে একই ক্লাসে পড়ালেখা করেছেন এ দুই তারকা। তবে একে অপরকে চিনতেন না তারা। পরে পরিচয় হয়েছে ঢাকায় মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়ে।

চতুর্থ শ্রেণি পর্যন্ত সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন জাহিদ হাসান ও আফসানা মিমি। চতুর্থ শ্রেণির পর আর সেখানে পড়া হয়নি জাহিদ হাসানের। কারণ, স্কুলটি ছিল মেয়েদের। সেই স্কুলে ছেলেরা শুধু চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়তে পারতো। ফলে পঞ্চম শ্রেণিতে অন্য স্কুলে ভর্তি হতে হয় জাহিদ হাসানকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান ও আফসানা মিমি। একই স্কুলে পড়ালেখা করলেও একে অপরকে চিনতেন না তারা। পরিচয় হয়েছে ঢাকায় এসে।

আফসানা মিমি বলেন, ‘কাছাকাছি সময় আমরা নাটকে কাজ করতে এসেছি। আমরা যখন থিয়েটার করতে করি, তখন থেকে আমাদের পরিচয়। সেটা নব্বই দশকের শুরুতে। জাহিদ মঞ্চে বেশিদিন কাজ করেননি। তবে ওই সময়টাতে যারা মঞ্চে তার নাটক দেখেছেন, তারা কোনোদিন জাহিদকে ভুলতে পারবেন না। সেটা দিয়েই মঞ্চে তার অভিষেক ঘটলো। আমরা পাগলের মতো তার অভিনয় দেখতাম। তখনও আমরা বন্ধু হইনি।’

জাহিদ হাসান বলেন, ‘আমরা মঞ্চে অভিনয়ের জন্য বিভিন্ন কোর্স করতাম। তখন আমি টেলিভিশনে কাজ করি। বিভিন্ন গ্রুপ থেকে শিল্পীরা আসতেন। তেমনি একটি গ্রুপ থেকে মিমি এসেছেন। পরে জানলাম মিমি আর আমি এক স্কুলে, একই ক্লাসে পড়তাম।'

অভিনেত্রী অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250