শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ট্রাইব্যুনালে অভিযুক্ত হলেই নির্বাচন ও সরকারি পদে অযোগ্য, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর সংসদ সদস্য (এমপি) পদে থাকতে পারবেন না কিংবা নতুন করে নির্বাচিতও হতে পারবেন না। শুধু তা-ই নয়, স্থানীয় সরকারের কোনো সংস্থা বা সরকারি চাকরিতেও তিনি নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই অধ্যাদেশটি গতকাল সোমবার (৬ই অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

গেজেটের বর্ণনা অনুযায়ী, অধ্যাদেশ নং-৫৩,২০২৫ অনুযায়ী, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এ একটি নতুন ধারা ‘২০ সি’ সন্নিবেশিত হয়েছে, যা গুরুতর আইনি ও রাজনৈতিক প্রভাব ফেলবে।

নতুন এই ধারা অনুযায়ী, এই আইনের ৯ (১) উপধারা মোতাবেক কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হলে, তিনি তাৎক্ষণিকভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকার বা নির্বাচিত হওয়ার যোগ্যতা হারাবেন।

যেসব পদে অযোগ্যতা প্রযোজ্য হবে:

নতুন এই বিধানের ফলে অভিযুক্ত ব্যক্তি নিম্নলিখিত পদসমূহের জন্য অযোগ্য বলে গণ্য হবেন:

সংসদ সদস্য: সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা।

স্থানীয় সরকার: স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকা।

প্রজাতন্ত্রের চাকরি: প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া।

অন্যান্য সরকারি পদ: অন্য যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত থাকা।

তবে ধারাটির উপধারা (২)-তে বলা হয়েছে, ট্রাইব্যুনাল কর্তৃক যদি কোনো ব্যক্তি অভিযোগ থেকে অব্যাহতি (Discharged) পান বা খালাস (Acquitted) লাভ করেন, তবে এই অযোগ্যতা কার্যকর হবে না।

জে.এস/

গেজেট প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250