শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাক শ্রমিকদের ঈদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার রপ্তানিমুখী পোশাক কারখানা আছে এবং এগুলোর একটি বড় অংশের অবস্থান ঢাকার সাভারে। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন।

সাভারের স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই এলাকায় কিছু কিছু গার্মেন্টস ছুটি হয়েছে। তাই পর্যায়ক্রমে তারা নিজ নিজ জেলায় যচ্ছেন।

তবে ‘আজ শনিবার (২৯শে মার্চ) সব কারখানা ছুটি হবে। তাই আজ থেকে পোশাক শ্রমিকদের বড় অংশ ঘরমুখো হতে পারেন’ বলে ধারণা করছেন স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান শামস।

তিনি বলেন, ‘সাধারণত সাভারের বাইপাইল ও নবীনগরে যানজট থাকে। গতকাল শুক্রবার সকালে ওই অঞ্চলে যানবাহনের ধীরগতি ছিল।’

ওই সাংবাদিকের মতে, ‘অন্যবারের চেয়ে এবার যানজট কম। এর কারণ আগে রাস্তায় কাজ চলতো, এবার তা হচ্ছে না। আর গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দিচ্ছে। পাশাপাশি পুলিশও সক্রিয়।’

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ প্রসঙ্গে বলেন, ‘এবার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অনেক ভলান্টিয়ারও কাজ করছেন। তাই ঈদের এ সময়ে যানবাহনের চাপ সামলানোটা অন্য বছরের চেয়ে কিছুটা সহজ হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ‘সাভারের বাইপাইলের যানজট সামলানো বরাবরই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এ বছর ছুটি বেশি থাকায় ও সড়কের কাজ কম হওয়ায় চাপটা আগের চেয়ে কম।’

এইচ.এস/

ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250