মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নির্বাচনী প্রচারণায় আজ ফেনী যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শুক্রবার (৩০শে জানুয়ারি) ফেনী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া আজ লক্ষ্মীপুর ও কুমিল্লার তিন জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। 

জামায়াতে ইসলামীর ফেনী শাখা এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আজ যোগ দেবেন জামায়াত আমির। এই জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরো একাধিক নেতা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

এ সময় জানানো হয়, জামায়াতের আমির ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় পথসভায় বক্তব্য দেবেন। ফেনী থেকে ডা. শফিকুর রহমান আজ বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরে রাতে তিনি কুমিল্লায় অবস্থান করবেন।

পরদিন শনিবার (৩১শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

জে.এস/

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250