রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেয়ার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত গোপনে ঘুষ দেয়ার জন্য এবং আমেরিকায় অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, এই মামলায় গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানিসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের জন্য প্রায় ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। চুক্তিটি বাস্তবায়িত হলে আদানি গ্রুপের ২০ বছরে দুইশ কোটি ডলার লাভের পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের উন্নতি হতে পারত।

আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো স্পেন

অভিযোগ সম্পর্কে আদানি গ্রুপ কোনও মন্তব্য করেনি। তবে মামলার খবরে তাদের আর্থিক কার্যক্রমে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

আদানি গ্রিন এনার্জি বৃহস্পতিবার ৬০ কোটি মার্কিন ডলারের একটি বন্ড জারি করার পরিকল্পনা বাতিল করেছে। চারটি সূত্র জানিয়েছে, বন্ডটির মূল্যমান নির্ধারণ করা হলেও মামলার খবর প্রকাশের পর তা স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর) এশিয়ার প্রাথমিক লেনদেনে আদানি গ্রুপের ডলার বন্ডগুলোর মূল্য ৩ থেকে ৫ সেন্ট কমে যায়। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের বন্ডগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৩ সালের পর এটি ছিল তাদের সবচেয়ে বড় দরপতন।

এসি/ আই.কে.জে/

গৌতম আদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250