বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সাবেক আইজিপি মামুন ৪৮ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি। 

মঙ্গলবার (০৮ই অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।

রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এ ছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

আরও পড়ুন: সীমান্ত এলাকায় পূজায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর দিলো বিজিবি

এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয় জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে।

 এসি/কেবি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250