সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

শুভশ্রীকে দেবের কটাক্ষ, কড়া জবাব দিলেন নায়িকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার রুপালি পর্দার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। এক সময় বাস্তবজীবনেও সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘ ১০ বছর পর অবশেষে গত ১৪ই আগস্ট এই জুটির সর্বশেষ ছবি ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক আয়ের রেকর্ড গড়ছে ছবিটি। খবর সংবাদ প্রতিদিনের।

পুরনো তিক্ততা ভুলে লম্বা সময় পর এই সিনেমার প্রচারণায় একসঙ্গে দেখা গেছে দেব-শুভশ্রীকে। তবে সিনেমার সাফল্যের আনন্দের মাঝেই দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।

এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে নির্মিত হতো, তবে তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন কি না? উত্তরে দেব জানান, শুভশ্রী ইতোমধ্যেই ‘দুই বাচ্চার মা’, ফলে তার মুখের ইনোসেন্স বা সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা হিসেবে নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে নিলেও নিতে পারতেন। 

দেবের এমন মন্তব্যে শুভশ্রী গাঙ্গুলী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ ধরনের কথা বলে? আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি মা হয়েছি, সন্তান হয়েছে- আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি আমার সঙ্গে ছবির প্রচার করছ, সেটা কিভাবে সম্ভব?'

পাশাপাশি ভবিষ্যতে দেবের সঙ্গে নতুন কোন সিনেমায় এই অভিনেত্রীকে আর দেখা যাবে কি না এমন প্রশ্নে শুভশ্রীর কণ্ঠে শোনা যায় আক্ষেপ, 'বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।'

জে.এস/

শুভশ্রী দেব বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250