সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যেসব সাংবাদিকের জন্য দোয়া করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেছেন তিনি।

গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, গণমাধ্যমকর্মীরা তার নিউজ কাভার করছেন।

ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। 

জামায়াত আমির আরও লেখেন, আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার অনুরোধ। আগামীকাল সবার সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (৩০শে জানুয়ারি) নোয়াখালী ও কুমিল্লাসহ বেশ কয়েক স্থানে নির্বাচনি সমাবেশ করেন জামায়াত আমির। 

কুমিল্লার লাকসামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাথর হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এ যুবকেরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া অন্য কারো ভোটের দিকে হাত বাড়াবেন না।

তিনি বলেন, এই স্লোগান অচল— ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’— না সেদিন এখন আর নেই। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি। এর নাম হচ্ছে এসেন্টস অব ডেমোক্রেসি— গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকে যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে মানে না, তাদের দিয়ে কখনোই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকে বেছে নিতে হবে।

বক্তব্যে তিনি বলেন, আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগম পাড়া নেই। আমাদের আছে একটাই পরিচয়, গর্বের বাংলাদেশ।

জে.এস/

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250