মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘সাদা সাদা কালা কালা’, হাশিমই কি নতুন গানটির শিল্পী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

এক বছর বিরতির পর নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ২৩শে আগস্ট তৃতীয় মৌসুমের পরবর্তী গান প্রকাশিত হবে। 

প্ল্যাটফর্মটি কোন গান দিয়ে ফিরছে, তা না জানালেও একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন গানের শিরোনাম ‘বাজি’। যেখানে প্রথমবারের মতো সংগীত পরিচালক ইমন চৌধুরীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে ‘সাদা সাদা কালা কালা’, ‘কথা কইয়ো না’খ্যাত গীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে।

সূত্রটি আরও জানিয়েছে, হাশিম মাহমুদের লেখা জনপ্রিয় ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ কথার এ গানটির সঙ্গে যুক্ত হবে বাংলা লোকগান। তবে ফোক ফিউশন ঘরানার এই গানে আর কোনো সংগীতশিল্পী অংশ নিচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

১৮০ সুরকার ও শিল্পীর অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ই এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের তিনটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৫শে মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি।

প্ল্যাটফর্মটি বলছে, সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরা, যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে। আবারও দর্শক–শ্রোতারা উপভোগ করতে পারবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স ও চমকপ্রদ সব আয়োজন।

জে.এস/

হাশিম মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250