মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

এ বছর পূজায় অনুদান ১ কোটি টাকা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

এ বছর পূজায় অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ কোটি টাকা অনুদান দিয়েছিল। এবার এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন পাঁচ কোটি টাকা করেছে। এরপরও কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে বলে জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা গতবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে হবে। এ পূজায় শুধু হিন্দুধর্মাবলম্বীরা আসেন না, সকল ধর্মের লোকজন আসে। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যেকোনো অঘটন বা ঘটনার তথ্য তাৎক্ষণিক সরকারের কাছে চলে আসবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আশা করব, এবার পূজাটা খুব উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে উদ্‌যাপিত হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের চেয়ে এ বছর পূজা মণ্ডপের সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উদ্‌যাপন কমিটির প্রতিও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জে.এস/

জাহাঙ্গীর আলম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250