বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

জিভ দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে নাম উঠল গিনেস বুকে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শুনতে অবাক লাগলেও এটিই সত্য, মাত্র এক মিনিটে জিভ দিয়ে ৫৭টি বৈদ্যুতিক পাখা থামিয়েছেনে ভারতের তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা। অবিশ্বাস্য এ কাজের ফলে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। 

মাত্র এক মিনিটে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিভ দিয়ে বন্ধ করে দেওয়ার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। যা দেখে শিউরে উঠছে সবাই। নেটিজেনদের প্রশ্ন, এটি জিভ না লোহা?

আরো পড়ুন : ফুচকা বিক্রি করেই বছরে আয় ৪০ লাখ টাকা!

সাধারণ মানুষ এই কাজ করলে জিভ কেটে টুকরো টুকরো হওয়ার কথা। যদিও সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, হেলায় সেই কাজ করছেন ক্রান্তি। এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিভ দিয়ে থামিয়ে দিচ্ছেন তিনি। 

জানা গেছে, দীর্ঘ অনুশীলনে ভয়ংকর এই কাজে সক্ষম হয়েছেন তেলেঙ্গানার যুবক। তিনি ‘ড্রিল ম্যান’ হিসাবেই পরিচিত। আগেও ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’, এমনকি ‘আমেরিকাস গট ট্যালেন্টে-এর মতো আন্তর্জাতিক মঞ্চে সাহসী চ্যালেঞ্জ নিয়েছেন এবং সাফল্যের সঙ্গে তা করেও দেখিয়েছেন।

এস/ আই.কে.জে/  


গিনেস বুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250