সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রবীণ নেতা রঞ্জিত কুমার সরকারকে যে কারণে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে আসাদুজ্জামান আসাদের এ বিষয়ে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নাটোর-১ আসনের ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।

তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আদেশে আজ রঞ্জিত কুমার সরকারকে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত শনিবার (২৪শে জানুয়ারি) লালপুর উপজেলার কড়াইতলা এলাকায় নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপুর (বহিষ্কৃত) নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার একই আসনে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।

মুহূর্তের মধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই দিন রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ বলেন, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশে রঞ্জিত কুমার সরকারকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রঞ্জিত কুমার সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250