শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। বুধবার (৩০শে জুলাই) ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যেই সোনা জিতলেন ১ মিনিট ৫৩.৫৮ সেকেন্ড সময় নিয়ে।

এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন আমেরিকার শাইন কাসাস। তৃতীয় হয়েছেন হাঙ্গেরির হুবার্ট কস। তিনি ১ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি মারশাঁর প্রথম সোনা। তবে ফরাসি এই সাঁতারুর আলোয় আসা ২০২৪ প্যারিস অলিম্পিকে। নিজ দেশের দর্শকদের সামনে অলিম্পিক গেমস সাঁতারে চারটি একক ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। খবর এএফপির।

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি যে একটা কিছু করবেন, সেটা আগেই বোঝা যাচ্ছিল। ভালো অবস্থায় যে রয়েছেন, সেটি সেমিফাইনালেই জানান দিয়েছিলেন। কিন্তু এই ইভেন্টে টাইমিংটাকে যে এতটাই কমিয়ে আনবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন? একটা কিছু হবে, এমন উত্তেজনা নিয়ে রাত কেটেছে তার। বললেন, ‘আগের দিন এত উত্তেজিত ছিলাম যে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাতে মনে হয়, অনেক শক্তি হারিয়েছি। তবে আমার লক্ষ্য ছিল রেকর্ড ভাঙা। আর সেটি হওয়ায় খুবই খুশি।’ বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় মারশাঁ ৪০০ মিটার মিডলেতেও অংশ নেবেন।

লিঁও মারশাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250