রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ফলে ঈদ উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল। 

আগামী বৃহস্পতিবার (১১ই এপ্রিল) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার (১২ই এপ্রিল) মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। 

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল। 

নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর বৃহস্পতিবার

ডিএমটিসিএল সূত্রমতে, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরও বেড়েছে। গত পাঁচ দিনে গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯শে ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।

এসকে/

মেট্রোরেল ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250