রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ *** হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩

মোহাম্মদপুরে ১১ হোটেল-রেস্তোরাঁয় অভিযানে আটক ৩৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এসময় অনিরাপদ সিলিন্ডার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ঠা মার্চ) রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, রিং রোড, তাজমহল রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।  

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন: রাজধানীর সব অবৈধ রেস্টুরেন্টে অভিযান চলবে

পাশাপাশি এলাকাজুড়ে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র ও ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন সবাই সচেতন হয় সেই বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। যাদের হোটেল-রেস্তোরাঁ করার অনুমোদন নেই সেগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্টদের আইনানুগ ব্যবস্থা নিতে সহায়তা করছি। হোটেল-রেস্তোরাঁ মালিকরা শৃঙ্খলায় না ফেরা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এইচআ/  আই. কে. জে/

পুলিশ রেস্তোরাঁ অভিযান আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250