বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বেইলি রোডে অগ্নিকাণ্ড: চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন আরও ২ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও দু’জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তারা হলেন অনন্ত কাজী (২০) ও ফারদিন (১৮)।

শনিবার (২রা মার্চ) রাতে ও রোববার (৩রা মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছয়জনকে ছাড়পত্র দেয়া হয়। তারা হলেন ফিরোজ আল মামুন ফয়সাল (৩৬), সাদ মাহমুদ (২৩), মো: রাকিব (২৮), মো. আফজাল (২৪) মো. ফরিদুল (২৭) ও মো. জহিরুল (২৬)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় আরও পাঁচজন চিকিৎসাধীন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. রাকিব (২৫), মেহেদী হাসান (২২) ও সুমাইয়া (৩১)। বাকি দু’জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা হলেন মো. ইকবাল হোসেন (২২) ও মুজাহিদুল ইসলাম জোবায়ের (২১)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, যারা চিকিৎসাধীন, তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এই মুহূর্তে কাউকে আশঙ্কামুক্ত বলছি না। তবে তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা করে দিতে নোটিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেছেন, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন দু’জন অর্থোপেডিক বিভাগে ভর্তি রয়েছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।

এসকে/ 

বেইলি রোডে অগ্নিকাণ্ড শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250