বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

বাঁচা মরার লড়াইয়ে আবারও মুখোমুখি সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে কুমিল্লার বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে রংপুর। সেদিন তাওহিদ হৃদয়-লিটন দাসের ব্যাটে রীতিমতো উড়ে যায় রংপুর। ৮ উইকেটের জয়ে ফাইনালের টিকিট পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা।  

প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে যেতে রংপুরের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ তৈরি হয়। এতে করে আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) মুখোমুখি সাকিব-তামিমরা। এই ম্যাচে জয়ের মাধ্যমে নির্ধারণ হবে ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলছে কোন দল। 

ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যারা জিতবে, তারাই যাবে ফাইনালে। কিন্তু বিপিএলে আজকের ম্যাচেও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনের মধ্যকার তিক্ততা এই ম্যাচকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়। 

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 

মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার। এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের।  

আরও পড়ুন: ফাইনালে যেতে আবারও মুখোমুখি সাকিব-তামিম

রংপুরের ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার সাকিব। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান।

এসকে/ 

সাকিব আল হাসান তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250