মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি মধ্যপ্রাচ্য সফরকালে তিনটি দেশে যাবেন বলে জানা যায়। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।

এদিকে চলতি বছরের ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর। কেননা, এর আগে আগামী শনিবার (২৬শে এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার। আর তাই সেটিই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন, ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ই মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি লেভিট।

তবে এর আগে গত ২৫শে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে আমেরিকার প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেন হয়ে থাকে।

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250