মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ঘূর্ণিঝড়ের সময় হাতের কাছে যেসব জিনিস রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনো বড় ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে কিছু পূর্বপ্রস্তুতি লাগে। এই পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে কিছু জিনিস সবসময় হাতের কাছে রাখা ভালো। ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্র অনুযায়ী, এই জিনিসগুলিকে এমার্জেন্সি কিট বলা হচ্ছে। ঝড়বৃষ্টি চলাকালীন এই জিনিসগুলি হাতের কাছে রাখুন সবসময়। এতে বড়সড় বিপদ হলেও নিরাপদে থাকা সম্ভব হবে।

আরো পড়ুন : ঘূর্ণিঝড়ের আগে যে কাজগুলো করবেন

সাইক্লোন চলাকালীন কী কী জিনিস কাছে রাখবেন?

একটি ব্যাটারিচালিত টর্চ রাখুন। কারেন্ট অফ হলে দরকার পড়বে। এক্সট্রা ব্যাটারিও সঙ্গে রাখুন। ব্যাটারিচালিত রেডিও সঙ্গে রাখুন। ফার্ট এইড করার জন্য প্রয়োজনীয় ওষুধ কাছে রাখুন। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধও কাছে রাখুন। 

জরুরি কাগজপত্র সব আলাদা করে রাখুন। যাতে সেগুলো কোনোভাবে পানিতে ভিজে না যায়। এর মধ্যে যেমন মার্কশিট, সার্টিফিকেট রয়েছে, তেমনই পরিচয়পত্রগুলোও রয়েছে।

কিছু হালকা ও শুকনো খাবার প্যাকেট করে কাছে রেখে দিন। পর্যাপ্ত পরিমাণে পানি সঙ্গে রাখুন। মোমবাতি ও দেশলাই সঙ্গে রাখুন। একটি ছুরি সঙ্গে রাখুন দরকারে।

ক্লোরিন ট্যাবলেট ও পাউডার দিয়ে পানি পরিশ্রুত করা যায় এমন ওয়াটার পিউরিফায়ার রাখুন কাছে। হাতে যথেষ্ট নগদ টাকা রাখা জরুরি।

মোটা দড়ি যদি ঘরে থাকে, তবে সেটি কাছে এনে রাখুন। কোনো কারণে ঘরে পানি ঢুকলে বা বাসযোগ্য অবস্থা না থাকলে দড়ির সাহায্যে জিনিসপত্র বেঁধে বাঁচানো সম্ভব। জুতাও সঙ্গে রাখুন প্রয়োজনমতো।

মোবাইল ফোন সঙ্গে রাখুন। কোনো প্রয়োজন হলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করে দ্রুত সাহায্য চাইতে পারবেন। ল্যাপটপ ও ফোনের মতো নির্দিষ্ট কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিই শুধু কাছে রাখুন। যা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে।

এস/ আই.কে.জে/

টিপস ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250