মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ঘূর্ণিঝড়ের আগে যে কাজগুলো করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে কিছু বিষয় মাথায় রাখা উচিত। কারণ কিছু সাধারণ কাজ ও সচেতনতা পারে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। তাই বিপদে মাথা ঠান্ডা রেখে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। আমাদের ছোট ছোট সাবধানতা আরও অনেকের জন্য উপকার বয়ে আনবে। ঘূর্ণিঝড় আসার আগেই কিছু বিষয়ের দিকে নজর রাখুন। চলুন জেনে নেওয়া যাক করণীয়-

বাড়িতে ইলেকট্রিকের সব ধরনের জিনিস সাবধানে রাখতে হবে। যেসব যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা সম্ভব সেগুলো ঝড় আসার আগেই খুলে রাখতে হবে। মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ এবং এ জাতীয় অন্যান্য যন্ত্রপাতির প্লাগ লাগিয়ে না রেখে খুলে রাখুন। নয়তো ঝড়ের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরো পড়ুন : দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন ১০টি বিজ্ঞানসম্মত উপায়ে

আপনার জন্য যত প্রয়োজনীয়ই হোক না কেন, এসময় মোবাইল ফোন চার্জে দেবেন না। সেইসঙ্গে মোবাইল ফোনটি দূরে এবং নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। সেটি ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের কারণে ফোনটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তা যেন আপনাকে আক্রান্ত না করতে পারে তাই সাবধান থাকতে হবে। বিশেষ করে পাকা বাড়িতে থাকেন না এমন ব্যক্তিদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে।

ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পরবর্তী কয়েক দিন বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হতে পারে। তাই আগেভাগেই সতর্ক হতে হবে। এক্ষেত্রে ঝড়ের আগাম পূর্বাভাস জানার পরপরই ব্যাটারিচালিত যন্ত্রে চার্জ দিয়ে রাখতে হবে। ইনভার্টার জাতীয় যন্ত্র থাকলে, তাতেও চার্জ দিয়ে রাখুন।

ঝড়ের পরে সব ধরনের খাবার সহজলভ্য না-ও হতে পারে। তাই ঝড়ের আগেই শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ করে রাখুন। ফ্রিজে রাখা যায় এমন খাবার বেশি সংরক্ষণ করতে যাবেন না কারণ বিদ্যুৎ না থাকলে ফ্রিজে রাখা খাবারও নষ্ট হবে। তাই চেষ্টা করুন বাইরে দীর্ঘদিন ভালো থাকে এমন শুকনো ধরনের খাবার সংরক্ষণ করার। সেইসঙ্গে বাড়িতে প্রয়োজনীয় ওষুধও এনে রাখুন।

বাতাসে উড়ে যেতে পারে এ ধরনের সব জিনিস ছাদ থেকে সরিয়ে নিন। টব বা এ জাতীয় ভারী কিছু ছাদে রাখবেন না। কারণ ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড বাতাসে এগুলো উড়ে নিচে পড়ে বিপদের কারণ হতে পারে। তাই আগেভাগেই সেগুলো সরিয়ে রাখুন।

ঝড়ের সময় অনেকেই এর ভয়াবহতা বুঝতে না পেরে বাড়ি থেকে বের হন। এমনটা করা যাবে না। ঝড়ের আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। আপনার বাড়িটি নিরাপদ মনে না হলে আশেপাশের সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন। তবে ঝড় চলাকালীন বাড়ির বাইরে বের হয়ে বিপদ ডেকে আনবেন না। জমে থাকা পানিতে পা দেবেন না। কারণ তাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিতে  পারে।

এস/ আই.কে.জে

টিপস ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250