শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিঁড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ শুক্রবার (২২শে আগস্ট) দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।

প্রোটিয়াদের ২৭৭ রান তাড়া করতে এসে জস ইংলিশ ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেললেও অস্ট্রেলিয়া দু শর নিচে, ১৯৩ রানে অলআউট। এনগিডি ৪২ রানে ৫ উইকেট তুলে নিয়ে মাত্র ৩৭.৪ ওভারেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩৮ রানে ফিরে গিয়েছিলেন ট্রাভিস হেড (৬), মারনাস লাবুশেন (১) ও অধিনায়ক মিচেল মার্শ (১৮)। চতুর্থ উইকেটে ক্যামেরুন গ্রিন ও জস ইংলিস ৬৭ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১৮ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। ৮.৪ ওভার বল করে ১ মেডেনসহ ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন এনগিডি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

এর আগে প্রথমে ব্যাট করে ম্যাথু ব্রিটজকের ৮৮ ও স্তাবসের ৭৪ রানের সুবাদে ২৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৭৮ বলে ৮৮ রানের ইনিংস খেলার পথে একটি রেকর্ড গড়েছেন ব্রিটজকে। সেটি হলো—ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩৭৮ রান তোলার রেকর্ড।

প্রথম তিন ওয়ানডেতে ব্রিটজকে করেছিলেন ১৫০,৮৩ ও ৫৭ রান। আর আজ করলেন ৮৮। সব মিলিয়ে চার ম্যাচে তাঁর ব্যাটিং গড়—৯৪.৫০!

জে.এস/

দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250