শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: এএফপি

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। তার এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘স্থানীয় সময় শনিবার (১২ই জুলাই) শারার বাকু সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে।’ তবে এই বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অংশ নেবেন না।

গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফর করছেন। সফরকালে শারা বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে এসব হামলা তীব্র হয়। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমন দখল করেছে এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি তৈরি করেছে। এর সঙ্গে কুনাইত্রা ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশ ঘটছে।

জে.এস/

ইসরায়েল-সিরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250