মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আজ সব মসজিদে দোয়া, কাল আ.লীগের শোক মিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সব শহীদ এবং সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (২রা আগস্ট) দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১লা আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেটি একদিন পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২রা আগস্ট) বাদ আসর সারাদেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

ওআ/  আই.কে.জে

আ.লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250