বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

আবারো নতুন প্রেম! মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিক প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সমালোচনা যেন পিছুই ছাড়ে না তার।

নতুন নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে গুঞ্জন ওঠে শ্রাবন্তীর বিরুদ্ধে বারবার। এবারও তার ব্যতিক্রম নয়। বেশ কিছু দিন ধরেই অভিনেতা জিতু কমলের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উঠেছে। অবশেষে বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে শ্রাবন্তী বলেন, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি জিতু কমলের নামটা শুনে। আরো অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। মানুষ অনেক কিছুই ভাবে। কিন্তু আমি তো জানি সত্যিটা কী! প্রেম, ভালোবাসা, এ সবই অভিনয়কে ঘিরে। অন্যকিছু নয়। বর্তমানে আমি সিঙ্গেল।

সিনেমার জন্য নির্মাতার সঙ্গে ‘সুসম্পর্ক’ রাখতে হয় কি না? জানতে চাইলে জবাবে অভিনেত্রী বলেন, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। সব ইন্ডাস্ট্রিতেই এটা আছে। যেকোনো করপোরেট সেক্টরেই এটা দেখা যায়। তবে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি। ৯ বছর বয়স থেকে অভিনয় করছি। সকলের সঙ্গেই আমার মোটামুটি সম্পর্ক ভালো।

আরো পড়ুন: রাজকুমার’ উন্মাদনা শেষ না হতেই ‘তুফান’র শুটিংয়ে শাকিব খান!

তবে যে ‘সুসম্পর্ক’র কথা বলা হচ্ছে— আমি সেই পন্থা কখনো নিইনি। এই বিষয়ে বাকিদের ব্যাপারে জানি না। যারা করেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা হয়তো নিজেরা সেই জায়গাটা নিয়ে ভেবেছেন। আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

দর্শকের সমালোচনা সামলানোর বিষয়ে শ্রাবন্তী বলেন, সত্যি কথা বলতে, দর্শকদের সমালোচনা খারাপ লাগে। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। যথেষ্ট লড়াই করেই আজকের জায়গায় এসেছি। মানুষ আমার স্ট্রাগলের কথা না ভেবেই সমালোচনা করতে শুরু করে। সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না, জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে।

এসি/ আই.কে.জে/


শ্রাবন্তী নতুন প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250